দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম।
চেয়ারম্যান পদে ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তাঁর সহধর্মিণী রোমানা আক্তার, সাবেক ২ বারের উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন,ড মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী সজিব,বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এ কে এম মহিউদ্দিন বাবর মুকুল ও তরুণ রাজনৈতিক নেতা উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ইতোমধ্যে যারা মনোনয়নপত্র দাখিলর করেছেন তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মমতাজ উদ্দিন,সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন বাদশা,পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক এমইউপি মাহবুবুল করিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, ব্যবসায়ী শাহাব উদ্দিন ও হেলাল উদ্দিন।
নারী ভাইস চেয়ারম্যান পদে ইতোমধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করেন তারা হলেন,বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সদস্য উম্মে কুলসুম মিনু ,সাংবাদিক জহিরুল ইসলামের সহধর্মিণী উন্নয়ন কর্মী ইয়াসমিন সুলতানা,পেকুয়া ঋণদান সমিতির সভাপতি ও বিএনপি নেতা আফছার উদ্দিনের সহধর্মিণী রাজিয়া সুলতানা।