শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

রামু বৌদ্ধ বিহার সহিংসতার ১২ বছর : দ্রুত বিচারের দাবিতে বৌদ্ধ সম্প্রদায়ের মানব বন্ধন

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

বিডি প্রদতবেদক রামু :

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে অগ্নিসংযোগ, হামলা,লুটপাটের সেই সাম্প্রদায়িক হামলার ১২ বছর পূর্ণ হয়েছে আজ। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তম বড়ুয়া নামের এক বৌদ্ধ যুবক পবিত্র কোরান অবমাননার  গুজবের জের ধরে  ওই রাতেই এখানকার ১৮টি প্রাচীন বৌদ্ধ বিহার ও বৌদ্ধদের শতাধিক বসতঘরে অগ্নিসংযোগ,হামলা ও লুটপাট চালানো হয়। পর দিন একইভাবে উখিয়া টেকনাফের সাতটি বৌদ্ধ বিহার ও ১১টি বসতঘরে অগ্নিসংযোগ ও হামলা চালানো।
আলোচিত এ সাম্প্রদায়িক হামলার ১২ বছর পার হলেও আদালতে বিচারাধীন এ সংক্রান্ত ১৮টি মামলার একটিরও বিচার কাজ শেষ হয়নি।
এ ঘটনার ১২বছর অতিক্রান্তে রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এসব মামলার দ্রুত বিচারের দাবিতে রামু লালচিং-সাদাচিং-মৈত্রবিহার প্রাঙ্গনে প্রতিবাদি মানববন্ধন কর্মসুচি পালন করে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ।
উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ বিজয় রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সভাপতি কেতন বড়ুয়া,সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া আপু, রাজেন্দ্র বড়ুয়া,বিমল বড়ুয়া,প্রাবন বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।
এর আগে দিনটি উপলক্ষে সংঘদান,অষ্ট পরিষ্কার দান, ধর্ম সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকালে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার থেকে মৈত্রী শোভাযাত্রা বের করার কথা রয়েছে।
দেশ জাতীর মঙ্গল ও সমৃদ্ধি এবং জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনায় সমবেত প্রার্থণা করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর