শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

বাংলাদেশীদের ভারত যেতে কোন সমস্যা হলে সহযোগিতা করবে হাই কমিশন… সহকারী হাই কমিশনার

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
ভারতীয় সহকারী হাই কমিশনার ডা: রাজীব রঞ্জন বলেছেন, বাংলাদেশীদের ভারত যেতে কোন সমস্যা হলে বা ভারতে বাঙালীরা বেকায়দায় পড়লে তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে ভারতীয় হাই কমিশন। বুধবার রাতে ফাইভস্টার হোটেল সী-পার্ল এ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পর্যটন নগরী কক্সবাজারে শুরু হওয়া৩ দিনের ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেছেন ভারতীয় সরকারি হাইকমিশনার।
পর্যটন শহর কক্সবাজারে শুরু হয়েছে তিনদিনের ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল। এতে মিলছে ভারতের বিভিন্ন বৈচিত্রময় খাবার। ৫ তারকা মানের হোটেল সী পার্ল বিচ রিসোর্ট ও স্পা’ এ ফেস্টিভ্যালের আয়োজন করেছে।
ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল “ভারতীয় স্বাদ” ফুড ফেস্টিভ্যালটি উদ্বোধন করেন ভারতের সহকারী হাইকমিশনার ডা: রাজীব রঞ্জন। ১৭ আগস্ট (বুধবার) রাত ৮টায় প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বােধন করেন। ১৭ থেকে ২০ আগস্ট ২০২২ পর্যন্ত কক্সবাজারে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে, যাতে খাদ্য অনুরাগীরা ভারতের সুস্বাদু খাবার উপভোগ করতে পারে।
ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনের সময় ভারতের সহকারী হাইকমিশনার ডা: রাজীব রঞ্জন, পাঁচ তারকা মানের হোটেল সীপার্ল এর গ্রুপ জেনারেল ম্যানেজার আজিম শাহ, এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাভিদ আহসান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ, এন টিভির স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু, একুশে টিভির কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজ ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি সহ হোটেলটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #


আরো বিভিন্ন বিভাগের খবর