শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ রোহিঙ্গা যুবক আটক

নিউজ রুম / ২২০ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার পালংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ আবু তাহের নামে এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলি এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শুক্রবার( ২৬ আগস্ট) সকালে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আওতাধীন জি/৫ ব্লক থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক যুবক
ক্যাম্প ১৩ এর ব্লক জি/৫ এর বাসিন্দা মৃত আব্দু সালামের ছেলে।
আজ দুপুরে ঐ ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ কামরান হোসেন এক প্রেস রিলিজ দিয়ে এ-ই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাজনিমারখোলা এপিবিএন ক্যাম্প পুলিশ জানতে পারে আটক আবু তাহের এর বাড়িতে অস্ত্র ও ইয়াবা মজুদ রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ক্যাম্প ১৩ এর জি/৫ ব্লকে অভিযান চালিয়ে তাহেরকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তিতে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা যায়। অভিযানে নেতৃত্ব দেন তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোঃ আলমগীর হোসেন। এ ঘটনায় উখিয়া থানায় মামলা প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর