শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

শিয়ালের কামড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু!

নিউজ রুম / ১৯২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে লেদার রোহিঙ্গা আশ্রয় শিবিরে শিয়ালের কামড়ে রিয়া মনি নামের ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ভোররাত চারটার দিকে
লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-২২ ব্লকের ১৯১৬ নং কক্ষের নিজের ঘরে মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় শিয়ালের কামড় দেয়।
সে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা একই কক্ষের বাসিন্দা মোহাম্মদ হোসেনের মেয়ে।
লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, শিশুটি মা নুর কায়দার সঙ্গে ঘুমিয়ে ছিলেন। তবে ওই সময় শিশুর বাবা ঘরে ছিলেন না। ঘরের ভিতরে শিয়ালটি ঢুকে শিশুটিকে কোমরে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করেন। এক পর্যায়ে শিশুটি কান্না করে উঠলে পাশের ঘরের মোঃ ইমাম হোসেনের ঘুম ভেঙ্গে যায়। পরে তিনি অনেক ডাকাডাকি করলে ওই শিশুর মায়ের ঘুম ভাঙলে শিশুকে যন্ত্রণায় ছটফট করতে দেখে এবং শিয়ালটি বেড়ার ফাঁক দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে সকালে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যান।
১৬ আর্মড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত ডিআইজি ও অধিনায়ক মোহাম্মদ হাসান বারী বলেন, শিয়ালের আক্রমণে আহত শিশুটি মারা গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর