শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

১৯ ঘন্টার ব্যবধানে সড়কে ঝরে গেল দুটি প্রাণ

নিউজ রুম / ১২৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ১৯ ঘন্টার ব্যবধানে সড়ক র্দূঘটনায় শিশু মাইমুনা জান্নাত তাবাচ্ছুম (৪) ও জাহিদ হোসেন (৩২) নামের যুবক নিহত হয়েছে।
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কস্হ চকরিয়ায়
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার খুটাখালী ইউপির মেদাকচ্ছপিয়া ঢালায় আর বুধবার ভোর ৬টার দিকে বরইতলী ইউপির বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত-মাইমুনা জান্নাত তাবাচ্ছুম (৪) উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি পশ্চিম পাড়া ছমির উদ্দিনের কন্যা আর নিহত জাহিদ হোসেন (৩২) খুলনার খালিশপুর এলাকার মারুফ হোসেনের ছেলে।বর্তমানে তিনি ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করেন।

মালুমঘাট হাইওয়ে থানার এসআই জমশের আলী বলেন,খুটাখালীর মেদাকচ্ছপিয়া নামক এলাকায় গাড়ীতে উঠার জন্য মঙ্গলবার সকালে এক নারীর সাথে শিশুটি মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিলেন।এমতাবস্থায় চট্টগ্রামমুখী মারছা পরিবহন এসে শিশুটিকে চাপা দেয়।পরে বাসটি সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে আটকে পড়েন।ঘটনা দেখে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার হাসপাতালে পাঠানোর পথে মারা গেছেন।সুতরাং র্দূঘটনা কবলিত গাড়ীটি জব্দ করা হয়েছে।এবিষয়ে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনর্চাজ(ওসি) মোঃ মুর্শেদুল আলম বলেন,জাহিদ মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন।এমতাবস্থায়
চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় পৌছলে চট্টগ্রামমুখি যাত্রীবাহী একটি বাস
মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় জাহিদ। খবর পেয়ে হাইওয়ে
পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করি।পরে দুর্ঘটনা কবলিত গাড়ী জব্দ করেছি।তবে বাসের চালক,হেলপার কাউকে না পাওয়ায় আটক করা যায়নি।এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর