শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজার গণহত্যা ১৯৭১’এর মঞ্চায়ন

নিউজ রুম / ১৮৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

মনির মোবারক :বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের ৬৪ জেলায় ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ শিরোনামে পরিবেশ থিয়েটারের নাটক মঞ্চায়ন হচ্ছে।
সেই ধারাবাহিকতায় আগামী ০৯ নভেম্বর, ২০২২ খ্রি. বুধবার সন্ধ্যা ৭.৩০টায় কক্সবাজার ইন্সঃ ও পাবলিক লাইব্রেরী’র শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলার পরিবেশ থিয়েটারের নাক “কক্সবাজার গণহত্যা ১৯৭১” মঞ্চস্থ হবে।
জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল পরিবেশিত পরিবেশ থিয়েটারের এই নাটকে কক্সবাজারের প্রায় ১৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেছে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য্য। ইতিমধ্যে নাটকটির সফল মঞ্চায়নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে কক্সবাজারে সংঘটিত ঘটনা অবলম্বে নির্মিত ‘কক্সবাজার গণহত্যা ১৯৭১’ নাটকটির মঞ্চায়ন দেখার জন্য কক্সবাজারের আপামর জনসাধারণকে আহ্বান জানিয়েছে জেলা কালচারাল অফিসার সুদীপ্ত চক্রবর্তী।


আরো বিভিন্ন বিভাগের খবর