শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে অভিযান

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক : কক্সবাজার পরিবেশ অধিদপ্তর ও চকরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া মাতামুহুরি ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানাগেছে, যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে উচ্চমাত্রায় শব্দ সৃষ্টির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৬টি বাস ও ১টি পণ্যবাহী ভ্যান এর ড্রাইভারকে ৭টি মামলায় মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান এ মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। বিচারিক কার্যক্রমে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, শব্দ দূষণের অন্যতম কারণ যানবাহনে উচ্চ মাত্রায় হাইড্রোলিক হর্ন ব্যবহার। হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ হলেও চালকরা এ হর্ন ব্যবহার করছে। বিকট উচ্চ শব্দে মানুষের শ্রবণ শক্তি কমে যাওয়াসহ নানা শারিরীক সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এ নিয়ে বিষেশজ্ঞরা বলছেন, শব্দ দূষণের কারণে মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়তে পারে শিশুরা। এজন্য হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধসহ সবক্ষেত্রে অযথা শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত।


আরো বিভিন্ন বিভাগের খবর