শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

চকরিয়ায় চারটি বসতবাড়ি পুড়ে ছাঁইঃঅর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে।
শুক্রবার(৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বদরখালী ইউপির ৩নং ওয়ার্ডের পশ্চিম পুকপুকুরিয়া এলাকায় আকস্মিক এঘটনা ঘটেছে।
বসতবাড়ির চলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি বসতবাড়ির সব মালামাল পুড়ে গিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ।এবিষয়ে তিনি জানান শুক্রবার সকাল ১১টার দিকে আমার এলাকার পশ্চিম পুকপুকুরিয়া গ্রামের মোজাহের আহমদের ছেলে আবদুল কাদেরের বসতবাড়িতে আকস্মিকভাবে আগুন লাগে।সেখান থেকে বাতাসে ভেসে মুহূর্তেই মধ্য পাশ্ববর্তী মৃত নুরুল আমিনের তিন ছেলে মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ এরশাদ ও সোহেল মিয়ার বাড়িতে ছড়িয়ে পড়ে।পরে খবরটি ছড়িয়ে পড়লে,এলাকার লোকজন এসে আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালায়।
এসময় চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে,দমক বাহিনীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে আগুন লাগা চারটি বসতবাড়ি সহ মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।তবে এই আগুন থেকে পাশ্ববর্তী বাড়ীগুলো রক্ষা পায়।পুড়ে যাওয়া বাড়ির ক্ষয়ক্ষতি প্রায় অর্ধকোটির মত হবে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি আমি চকরিয়ার ইউএনও মহোদয়কে জানালে, তিনি (ইউএনও) উপজেলা প্রশাসন পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১৮টি কম্বল, ছয় কার্টন কাপড়, বেশকিছু শুকনো খাবার ও সয়াবিন তেল সহায়তা হিসেবে দিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর