বিডি প্রতিবেদক :
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছে কক্সবাজারের মানবিক ও সামাজিক সংগঠন হামিম মফিজ ফাউন্ডেশন।
১০ ফেব্রুয়ারি আসরের নামাজের পর কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় অবস্থিত হামিম মফিজ ফাউন্ডেশন এর কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজারের নতুন বাহারছড়া মুজাহেরিয়া মাজার এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন, হাফেজ আফসার হোসেন।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীন, রাকিব হাসান, মোজাম্মেল হক, হাফেজ সাজ্জাদ করিম, মোঃ সেলিম মোল্লা, আলাউদ্দিন, মোহাম্মদ রাসেল, সাত্তার আহমদসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।