শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

প্রতিপক্ষের দায়ের কোপে আহত বৃদ্ধের মৃত্যু

নিউজ রুম / ১৯৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিডডি প্রতিবেদক মহেশখালী
কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে আহত নুরুল আলম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫আগস্ট) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বৃদ্ধ উপজেলা বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া পাড়া গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।
নিহতের ভাগিনা সাইদুজ্জামান বাদশা বলেন
, রবিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় বড়মহেশখালী মালিমারছড়া ঘোনার উত্তর পাশে জমিতে চাষাবাদ করার সময় একই এলাকার আবদুর রশিদ, জয়নাল আবেদীন, মোঃ আলী, আবু তালেব সহ ১০/১২ জনের একটি দল এলোপাতাড়ি কুপিয়ে নুরুল আলমকে গুরুত্বর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আলমের মৃত্যু হয়।
এই ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে শুনলাম। এখন আগের মামলাটি হত্যা মামলায় রুজু করা হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর