চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার খুটাখালীতে সাজাপ্রাপ্ত সহ দুই আসামীকে গ্রেপ্তার করেন র্যাব-১৫ এর আভিযানিক টিম। গত শুক্রবার দুপুরে দিকে পলাতক এই দুই আসামী গ্রেপ্তার করা হয়।শনিবার দিনে তাদেরকে চকরিয়া থানায় হস্তান্তর করেছেন র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন,নুরুল আজিম (৩৮) খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুন বাগিচা বাগাইন্যাপাড়ার আলী হোসেনের ছেলে ও একই পাড়ার মোকতার আহমদের ছেলে ওবায়দুল (৪০)। প্রেস ব্রিফিং থেকে জানা গেছে,নুরুল আজিমের বিরুদ্ধে চকরিয়া থানার জিআর নং ১২১/২০১৪ (চকরিয়া), ধারা-৩৩২ পেনাল কোড ১৮৬০ মতে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে মামলা রেকর্ড হওয়ার কথা শোনে সে দীর্ঘদিন পলাতক থাকেন। এমতাবস্থায় আদালত তার বিরুদ্ধে ৬ মাসের সাজা প্রদান করেন। ওবায়দুল এর বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং বন-১১/২০, মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। সেও দীর্ঘদিন পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে ২জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন র্যাব-১৫ ।