প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৯:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৮:৪৩ পি.এম
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা
বিডি ডেস্ক :
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১৪ মার্চ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত প্রায় দেড়ঘণ্টার বৈঠক শেষে সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাংগীর আলম।
জাহাংগীর আলম বলেন, সংরক্ষিত নারী আসন সংখ্যা ৫০টি। আসন সংখ্যার অনুপাতে এবং স্বতন্ত্রদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সরকারি দল আসন পাচ্ছে ৪৮ টি আর জাতীয় পার্টি পাবে ২টি। তিনি আরও জানান, আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদের উপ-নির্বাচন নিয়ে কোন আইনগত জটিলতা নেই।
এ সময় জাহাংগীর আলম উপজেলা নির্বাচন নিয়ে বলেন, ৪ মে থেকে ২৫ মে পর্যন্ত চারধাপে হবে সারাদেশের উপজেলা নির্বাচন।
Email : bdworld24net@gmail.com