শিরোনাম :
বাঁকখালী নদীর তীর ফের দখল ফলাফল পুনঃগণনার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন কক্সবাজারে জামায়াতকে হারিয়ে ৪টি আসনেই বিএনপির জয় প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার সদর প্রেসক্লাব গঠনকল্পে মতবিনিময় সভায় এমপি কমল …সৃষ্টিশীল সাংবাদিকতার প্রতি মনোনিবেশ করতে হবে

নিউজ রুম / ৬৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

কক্সবাজার জেলা সদরের একঝাঁক তরুন এবং পেশাদার সাংবাদিকদের নিয়ে কক্সবাজার সদর প্রেসক্লাব গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ৪ জুলাই সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। এ সময় তিনি বলেন,কক্সবাজারের নেতীবাচক সংবাদ গুলো জাতীয় পর্যায়ে দ্রুত প্রচার করা হয় এতে পর্যটন নগরী কক্সবাজারকে নিয়ে দেশের মানুষের মধ্যে বিরুপ চিন্তা চলে আসে। কিন্তু এরকম বিচ্ছিন্ন ঘটনা দেশে প্রতিনিয়ত হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকালে কক্সবাজারে যে উন্নয়ন হয়েছে তার অতীতে কোন সময় হয়নি। এখনো যে প্রকল্পগুলো চলমান সেগুলো শেষ হলে কক্সবাজার হবে বিশে^র অন্যতম আকর্ষনিয় স্থান। তাছাড়া সচরাচর সংবাদ প্রচার করার চেয়ে সংবাদ সৃস্টি করতে হবে। এতে সাংবাদিকতার আসল উদ্দেশ্য প্রতিফলন হবে। এ সময় তিনি কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের উত্তোরত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন। এবং ব্যাক্তিগত পক্ষ থেকে সব সময়ে সহযোগিতার আশ^াষ দেন। জেলার সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমানের সঞ্চালনায়,এম বেদারুল আলমের কোরআন তিলোয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, তিনি বলেন আমি সদর উপজেলার যাত্রাকালে অংশিদার হতে পেরে আনন্দিত। আর সাংবাদিকদেরও গঠনমূলক সংবাদ প্রচার করে দেশের জন্য কাজ করতে হবে। এতে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া,মহিলা ভাইসচেয়ারম্যান হামিদা তাহের,কক্সবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী,ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান,উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান,রামু প্রেসক্লাবের সভাপতি নীতিশ বড়–য়া। এ সময় রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ,সাবেক সভাপতি খালেদ শহীদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক মাহাবুবুর রহমানকে সভাপতি এবং এম বেদারুল আলমকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কার্যকরী কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি।


আরো বিভিন্ন বিভাগের খবর