শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

চকরিয়া উপজেলার সুরাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী হামলায় দু’জন খুন

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মো. সেলিম (৪৩) ও  শফিউল আলম (৪৪) নামে দু’জনকে  কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের উত্তর পাড়া নবীন ক্লাব এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে এবং নিহত শফিউল আলম একই এলাকার আবু সালামের ছেলে।

স্হানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম ও নিহত মো. সেলিমে মধ্যে গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিন ধরে।

এর জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে মানিকপুর উত্তরপাড়া বাজার এলাকার নবীন ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জাহেদুল ইসলাম ও তার ভাগিনা বাবুর নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে  সেলিম এবং শফিউল আলমকে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষনা করেন এবং শফিউল আলমের অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে বারটার দিকে শফিউল আলমের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেনে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক।

প্রসঙ্গ বিগত ইউপি নির্বাচনে বর্তমান মেম্বার জাহেদুল ইসলামের সাথে মোঃ সেলিম ও শফির বড় ভাই শামসুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন থেকেই মুলত শত্রুতার সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত সেলিম ও  শফিউল আলম দুইজনই একটি হত্যা মামলার আসামী। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর