শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ

নিউজ রুম / ১ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালী ও টেকনাফে বিদ্যালয় পর্যায়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বাস্তবায়িত প্রকল্পের অর্জন ধরে রাখতে স্থানীয় অংশীজনদের সক্রিয় সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) টেকনাফ উপজেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে এবং গত ১৬ নভেম্বর মহেশখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৃথক দুটি মতবিনিময় সভায় এ তাগিদ দেওয়া হয়।

আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে ‘জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি উন্নয়ন’ প্রকল্পের সমাপনী মূল্যায়নের গবেষণার ফলাফল তুলে ধরতে এসব সভার আয়োজন করা হয়।

সভায় প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ে জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

টেকনাফে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে গুলশান আক্তার বলেন, শিশুদের বিকাশ কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের আত্মবিশ্বাস, স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ, নিরাপত্তা, মর্যাদা ও সামাজিক অংশগ্রহণের বিষয়েও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে প্রকল্পের ১৬টি সক্ষমতা সূচক শিশুদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে মহেশখালীর সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক। তিনি প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে বিদ্যালয়গুলোতে ইতিবাচক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

উভয় সভায় প্রকল্প ব্যবস্থাপক সৈয়দা নূরে নাবিলা তাবাসসুম প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষণা সহযোগী মো. জহুরুল ইসলাম।

এ সময় ঘটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্তুজা বেগমসহ শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পৃথক দুটি সভায় মোট ৪০ জন অংশ নেন। অংশগ্রহণকারীরা প্রকল্পের অর্জন ধরে রাখতে বিদ্যালয়ে ক্লাব কার্যক্রম অব্যাহত রাখা এবং শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর