শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা :২ রোহিঙ্গা নারী কে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি

নিউজ রুম / ৮০৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

মিয়ানমারে সংঘাতের জের ধরে কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা দুই নারীকে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।

এ নিয়ে দুইদিনে চার রোহিঙ্গা নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হল।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর লম্বাবিল এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা দুই নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছিল বিজিবি।
মহিউদ্দীন আহমেদ বলেন, বিকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক দুই নারী বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় সেখানে দায়িত্বরত বিজিবির সদস্য ওই দুই নারীকে দেখতে পেয়ে থামার জন্য নির্দেশ দেন। পরে বিজিবির সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়।
“ জিজ্ঞাসাবাদে, ওই দুই নারী নিজেদের মিয়ানমারের নাগরিক বলে তথ্য দেয়। মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়ার জন অনুপ্রবেশ করেছে বলে বিজিবির সদস্যদের কাছে স্বীকার করে। “
বিজিবির এ কর্মকর্তা বলেন, “ সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের রোহিঙ্গা দুই নারী নাগরিক অনুপ্রবেশের চেষ্টাকালে আটকের ব্যাপারে তাৎক্ষণিক বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। পরে বিকাল সোয়া ৪ টায় হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত পয়েন্ট দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। “
এ নিয়ে গত দুই দিনে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের রোহিঙ্গা ৪ নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান মহিউদ্দীন আহমেদ।


আরো বিভিন্ন বিভাগের খবর