শিরোনাম :
সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

“পর্যটন এলাকা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে” –জেলা আমীর আনোয়ারী

নিউজ রুম / ৫২৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বিডি ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, কক্সবাজার বিশ্বব্যাপী পর্যটন শিল্পের জন্য বহুল পরিচিত একটি নাম। বাংলাদেশের পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার। কক্সবাজারে যারা ভ্রমণ করতে আসবে তাদের কে শুধুমাত্র ব্যবসার দৃষ্টিতে না দেখে আমাদের ঘরের মেহমান হিসেবে বিবেচনা করে তাদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে হবে। অতি মুনাফার চিন্তা না করে সেবাকে অগ্রাধিকার দিতে হবে। প্রশাসন, পর্যটন ব্যবসায়ীসহ সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার কে আরো পর্যটন বান্ধব, নিরাপদ ও সকলের পছন্দনীয় শহরে পরিণত করতে হবে। এক্ষেত্রে পর্যটন শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনশক্তি কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার পর্যটন শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পর্যটন শাখা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহসিন। সঞ্চালনা করেন মোহাম্মদ আলমগীর সাঈদ।
সম্মেলনে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য মুহাম্মদ শাহজাহান কে সভাপতি এবং মোহাম্মদ আলমগীর সাঈদ কে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার পর্যটন শাখার কমিটি গঠন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর