শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

মিয়ানমার থেকে আসা ক্রিস্টাল মেথ আইস সহ উপজাতীয় যুবক গ্রেপ্তার

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ২ কেজি ক্রিস্টাল মেথ আইস সহ এক উপজাতীয় যুবককে যৌথ বাহিনীর চেকপোষ্টে তল্লাশি চালিয়ে আটক করেছে।
১৭ এপ্রিল রাত ১০ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের রামুর মরিচ্চা যৌথ বাহিনীর চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে এই ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। আটক করা হয় এক জন কে।


কক্সবাজারের রামুর ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, মিয়ানমার থেকে পাচার হয়ে ক্রিস্টাল মেথ আইসের একটি চালান আসছে এমন একটি গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ কক্সবাজার মহাসড়কের রামুর মরিচ্চা যৌথবাহিনী চেকপোস্ট এলাকায় তল্লাশি জোরদার করা হয়। ১৭ এপ্রিল রাত দশটার দিকে  কক্সবাজার গামী একটি সিএনজি তল্লাশি করে থোয়াই মারমা (১৮ )নামের এক উপজাতীয় যুবককে আটক করার পর তার হাতে থাকা শপিং ব্যাগের ভেতর বিশেষ ব্যবস্থায় রাখা ২ কেজি ৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত উপজাতীয় যুবক বান্দারবান জেলার সোনাইছড়ি উপজেলার বৈদ্য পাড়া গ্রামের মং চাইন মারমার ছেলে বলে জানায় বিজিবি।
৩০ বিজিবির অধিনায়ক জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য দশ কোটি চার লাখ পঞ্চাশ হাজার টাকা। সর্বমোট উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১০ কোটি ৪ লক্ষ ৫১ হাজার পাঁচশত টাকা।
আটকৃত উপজাতীয় যুবককে ক্রিস্টাল মাথ আই স এবং অন্যান্য মালামাল সহ মামলা করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর