শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফে পল্লী চিকিৎসকসহ দুই জনকে অপহরণ

নিউজ রুম / ১৮৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ জহির উদ্দিন আরমান (৪০) নামে এক পল্লী চিকিৎসকসহ ২ জনকে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার হোয়াইক্যং-বাহারছড়া সড়কের পাহাড়ি ঢালায় এই ঘটনা ঘটে। অপহৃত অপন জনের নাম জানা যায়নি।
অপহৃত জহির উদ্দিনের ছোট ভাই কমর উদ্দিন মুকুল বলেন, জহির উদ্দিন টেকনাফের  শামলাপুরে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তার নিজ বাড়ি উখিয়ার থাইংখালী। জরুরি প্রয়োজনে তিনি বাড়িতে যাওয়ার পথে হোয়াইক্যং ঢালায় সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তাকেসহ আরও এক যাত্রীকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় অস্ত্রধারীরা।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি বলেন, অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ। একই সাথে অপহরণকারীদেরও আইনের আওতায় আনা হবে শিগগিরই।


আরো বিভিন্ন বিভাগের খবর