শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ এক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ এক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নতুন রাস্তার উত্তর পাড়ায় এ অভিযান চালানো হয়।
আটক মাহবুব রহমান (৩৫) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডাঙ্গরপাড়ার মো. সৈয়দের ছেলে।
খন্দকার মুনিফ তকি বলেন, দুপুরে শাহপরীরদ্বীপ থেকে টেকনাফ স্টেশনগামী একটি ইজিবাইক নতুন রাস্তা উত্তর পাড়া পৌঁছালে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে গাড়ীতে থাকা এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে কোস্ট গার্ড সদস্যরা তাকে আটক করতে সক্ষম
এসময় গাড়ীটির পিছনে মাছ রাখার ড্রামে তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৮০ হাজার ইয়াবা।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর