শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

কক্সবাজারে ঈদগাও উপজেলা পাঁচ ইউনিয়নে ভোট গ্রহণ

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে তীব্র গরম উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে এসছেন।

কক্সবাজার জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, নবগঠিত ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যসহ ৩৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়ন গুলো হচ্ছে ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও এবং পোকখালী ইউনিয়ন। এই পাঁচ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৭ টি।

মোট ভোটার সংখ্যা রয়েছে ৮৮ হাজার ৭ শ ৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার, নারী ভোটার ৪০ হাজার ৫ শ ১২ জন।

এই পাঁচ ইউনিয়ন থেকে লড়ছেন ৪৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৭১ জন জন নারী সদস্য ও ২৫৮ জন সাধারণ সদস্য। নির্বাচনে ভোট গ্রহণকে ঘিরে পুরো উপজেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন অফিসার মো নাজিম উদ্দীন জানান

ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে টহলে রয়েছে বিজিবি ও র‌্যাব।

প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। প্রতি ৩ কেন্দ্র মিলে একটি করে মোবাইল টিম, ৪ কেন্দ্র মিলে একটি করে স্ট্রাইকিং ফোর্স, ৫ ইউনিয়নে ১৫ টি মোবাইল টিম কাজ করছে । এছাড়া প্রতি ইউনিয়নে ২ জন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে ।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না, কেন্দ্রে প্রভাববিস্তার করতে চাইলে সাথে সাথে আটক করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর