শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

নিউজ রুম / ১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের মূল্যবোধ ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার পরিবেশ তৈরি এবং তথ্য বিশ্লেষণের দক্ষতা বাড়াতে কক্সবাজারে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের হোটেল বিচওয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘সমাপনী জরিপের উপকরণ ও জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তির তথ্য বিশ্লেষণ’ শীর্ষক প্রশিক্ষণে কক্সবাজার জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা এবং আরডিআরএস বাংলাদেশের জেসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দা নাবিলা তাবাসসুম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এমডি জহিরুল ইসলাম।

প্রশিক্ষণে বিদ্যালয়ে নারী-পুরুষের সমতা, সামাজিকভাবে পিছিয়ে থাকা ও বিভিন্ন শ্রেণি-পেশার শিক্ষার্থীদের সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা, শিক্ষার্থীদের মূল্যবোধ ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া এবং বিদ্যালয়ে বৈষম্যহীন পরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সমাপনী পর্যায়ের জরিপ পরিচালনার পদ্ধতি, তথ্য সংগ্রহের উপকরণ এবং সংগৃহীত তথ্য বিশ্লেষণের বিভিন্ন কৌশল সম্পর্কে শিক্ষক-শিক্ষিকাদের ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, বিদ্যালয়ে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ ও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়টি আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর