শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

আশঙ্কা নিয়ে উপজেলা নির্বাচন থেকে সরে গেলেন কক্সবাজার সদরের চেয়ারম্যান

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

রহমান তারেক :

সরকার দলের নেতাদের অবৈধ প্রভাব ও হস্তক্ষেপের আগাম আশঙ্কা নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কায়সারুল হক জুয়েল।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
কায়সারুল হক জুয়েল বলেন, ‘দীর্ঘ ৫ বছর ধরে সর্বোচ্চ ত্যাগ, মেধা ও পরিশ্রম দিয়ে আন্তরিকতার সাথে কক্সবাজার সদর উপজেলাবাসীর সেবায় নিয়োজিত ছিলাম। জনগণের পুনরায় দাবীর প্রেক্ষিতে আবারও চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত কয়েকদিন যাবৎ আমি অবলোকন করছি চলমান সদর উপজেলা নির্বাচন বিগত পৌর-নির্বাচনের মতো প্রহসনের নির্বাচন হতে চলেছে। আমি অনুধাবন করছি একটি ক্ষমতা লোভী প্রভাবশালী গোষ্ঠী দুর্বৃত্তায়নের মাধ্যমে নির্বাচনী রিটার্নিং অফিসারসহ জেলা নির্বাচনে অফিসকে জিম্মি করে তাদের ইচ্ছামত ব্যবহার করছে। এই শক্তিশালী সিন্ডিকেটের কাছে সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সকলে চরমভাবে অসহায়।’
তিনি আরও বলেন, ‘প্রভাবশালীরা বিগত পৌর-নির্বাচনের মতো পূর্ব পরিকল্পিত ভাবে প্রশাসনকে ব্যবহার করে চরম কারচুপির মাধ্যমে জয় লাভের নীল নকশা চূড়ান্ত করেছে। এমতাবস্থায় বিষয়টি আমরা পারিবারিকভাবে অনুধাবন করে এবং আমার কর্মী-সমর্থক ও শুভাক্ষাঙ্খীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমি এই প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়াবো অর্থাৎ নির্বাচন করবো না।’
গেল উপেজলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন কায়সারুল হক জুয়েল। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি একেএম মোজাম্মেল হকের ছোট ছেলে এবং জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের ছোট ভাই।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে (বুধবার) কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রে মোট ২ লক্ষ ২২ হাজার ৯৯৬ জন ভোটার রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর