শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

কক্সবাজার উপজেলা চেয়ারম্যান পদে হেরে গেলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারে চেয়ারম্যান পদে হেরে গেলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তারা দুজনেই উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার কক্সবাজারের তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তারমধ্যে কুতুবদিয়া উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু শেষ পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দুজনেই হেরেছেন চেয়ারম্যান পদে।

তার মধ্যে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে ইয়ার এম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।

কুতুবদিয়া উপজেলায় চেয়ারম্যান পদে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ভাতিজা হানিফ বিন কাশেম ও কক্সবাজার সদরে সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর