শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

কক্সবাজারের তিন উপজেলায় বেসরকারিভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন

নিউজ রুম / ২১৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার কক্সবাজারের তিন উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

তিন উপজেলার মধ্যে দুইজন নতুন ও তরুণ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একজন আগে পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

বুধবার কক্সবাজার সদর উপজেলা কুতুবদিয়া ও মহেশখালী ৩ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। সকাল আটটা থেকে যত নিয়মে ভোট গ্রহণ শুরু হয়। যা টানা বিকেল চারটা পর্যন্ত চলে।

নির্বাচন শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা কন্ট্রোল রুম থেকে তিন উপজেলার চেয়ারম্যান কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

তারা হলেন, কক্সবাজার সদরে সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আবছার, মহেশখালীতে তরুণ ব্যবসায়ী, মোহাম্মদ জয়নাল আবেদীন, কুতুবদিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ আইনজীবী ব্যারিস্টার হানিফ বিন কাসেম।

এছাড়া কক্সবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দিতায় বায়স চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আক্তার।

কুতুবদিয়াতে বায়স চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আকবর খান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসিনা আক্তার বিউটি।


আরো বিভিন্ন বিভাগের খবর