শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

দেড় লাখ ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফ সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‍্যাব।
সোমবার (১৩ মে) বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
আটক নুর ফাতেমা (২৬) শাহপরীর দ্বীপ ক্যাম্প পাড়ার আব্দুল আমিনের স্ত্রী।
র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ড ক্যাম্প পাড়া এলাকার আব্দুল আমিনের বসত ঘরে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় নুর ফাতেমা নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা জানায়, ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভেতর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। পরে সেখানে তল্লাশী করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা আরো জানায়, সে এবং তার স্বামী আব্দুল আমিনসহ কারবারীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবার রমরমা ব্যবসা করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ইয়াবার চালান দেশের অভ্যন্তরে নিয়ে এসে কয়েক দিনের জন্য নিজেদের হেফাজতে বসতঘরে বিশেষ কায়দায় মজুদ করতো। পরে তাদের সুবিধা মতো মজুদকৃত মাদকের চালান স্থানীয় মাদক ব্যবসায়ী এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক বিক্রি করতো।
জব্দকৃত মাদকসহ আটক নুর ফাতেমাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর