শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

রহমান তারেক :

উখিয়ার কোটবাজারে আবদুল্লাহ আল মাসুদ নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
বুধবার (১৫ মে) রাতে উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশনের ঝাউতলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই বাসা ভাড়া নিয়ে থাকতেন আবদুল্লাহ আল মাসুদ। তিনি এনআরসি নামে একটি এনজিওতে চাকরি করেন বলে জানা গেছে।
মৃত আবদুল্লাহ আল মাসুদ বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ শফির ছেলে।
রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়সার জানান, ৫ মাস আগে মাসুদ এ বাসাটি ভাড়া নেন। প্রতিদিন মটর থেকে পানি নিতেন তিনি। বুধবার পানির  জন্য না এলে বাসার মালিকসহ স্থানীয়রা খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে দেখতে পান  উপরে একটি রশি ঝুলছে, নিচে একটি চেয়ারে তার মরদেহ পড়ে আছে। তখন তারা পুলিশকে খবর দেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, তিনি যে আত্মহত্যা করেছেন তার প্রমাণ পাওয়া গেছে। তার পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর