শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামুতে গাড়ী তল্লাশী করে পৌণে দুই কেজির বেশী ক্রিস্টাল মেথ আইসসহ এক পাচারকারিকে আটক

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক রামু :

রামুতে গাড়ী তল্লাশী করে পৌণে দুই কেজির বেশী ক্রিস্টাল মেথ আইসসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।
বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০ টায় রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া আভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
ি
আটক মো. নূর মোহাম্মদ (৩৯) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল এলাকার আলী হোছেনের ছেলে।
ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বৃহস্পতিবার রাতে রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া আভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় যানবাহনে তল্লাশী করছিলেন বিজিবির সদস্যরা। এক পর্যায়ে মরিচ্যা দিক থেকে আসা একটি অটোরিকশায় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা তল্লাশী চালায়।
এসময় লোকটির সাথে থাকা শপিং ব্যাগের ভিতর পাওয়া যায় ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর