শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

দুই কেজির বেশী ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মেরিন ড্রাইভ সড়কে ‘ধাওয়া খেয়ে পালানো’ মাদক পাচারকারির ফেলে যাওয়া দুই কেজির বেশী ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত পৌণ ১১ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তবে পলাতক পাচারকারিকে শনাক্ত করা সম্ভব না হলেও তা বের করতে বিজিবি খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি।
মহিউদ্দীন আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এতে বিজিবির সদস্যরা একাধিক দলে ভাগ হয়ে ওই এলাকায় অভিযান শুরু করে। এক পর্যায়ে রাত পৌণে ১১ টার দিকে সমুদ্র সৈকতের দিক থেকে আসা সন্দেহজনক এক ব্যক্তিকে মেরিন ড্রাইভ সড়কের উপর দেখতে পায় বিজিবির সদস্যরা। এতে ওই লোককে থামার জন্য নির্দেশ দিলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়।
“ এসময় বিজিবির সদস্যরা ধাওয়া দিলে লোকটির থাকা একটি পোটলা ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশী চালিয়ে পোটলাটি উদ্ধার করা হয়। পোটলাটি খুলে পাওয়া যায় ২ কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। “
পলাতক পাচারকারিকে চিহ্নিত করতে বিজিবি প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক।
লে. কর্নেল মহিউদ্দীন জানান, উদ্ধার করা মাদকের চালান বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর