শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

উখিয়া ও টেকনাফ থেকে পুলিশ উদ্ধার করেছে জার্মানের তৈরি জি থ্রি রাইফেল, শুটার গান ও ৯২ রাউন্ড রাইফেলের গুলিসহ ৫ জন গ্রেফতার

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

ভয়াবহ মাদক ইয়াবা, ক্রিস্ট মেথ আইসের পর এবার মিয়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করছে জার্মানের তৈরি জি থ্রি রাইফেল, রকেট সেলের মতো ভারী আগ্নেয়াস্ত্র।
র্যাবের অভিযানে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে রকেট সেল ও গ্রেনেড উদ্ধারের পর এবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে পুলিশ উদ্ধার করেছে জার্মানের তৈরি জি থ্রি রাইফেল, শুটার গান ও ৯২ রাউন্ড রাইফেলের গুলি। টানা ৭২ ঘন্টার অভিযানে পুলিশ ৫ জনকে গ্রেপ্তারও করেছে।
পুলিশ বলছে, গ্রেপ্তাররা সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ি ও অপরাধী চক্রের সদস্য। যারা মিয়ানমার থেকে অস্ত্র এনে বাংলাদেশের অপরাধির চক্রের হাতে পৌঁছে দিচ্ছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হল, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে মোস্তাক আহম্মদ (৩৭) ও তার স্ত্রী লতিফা আক্তার (৩৪), একই এলাকার মৃত নুর নবীর ছেলে মো. কাশেম ওরফে মনিয়া (৩৮) এবং মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮) ও একই ইউনিয়নের শুক্করিয়া পাড়ার মৃত আবুল হাশেমের ছেলে মো. বেলাল হোসেন (৩৮)।

উদ্ধার করা হয়েছে, জার্মানির তৈরি একটি জি থ্রি রাইফেল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়ান শুটার গান ও ৯২ রাউন্ড গুলি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানান, টানা ৭২ ঘন্টা অভিযানে উখিয়া ও টেকনাফ থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং ৫ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে গোপন সংবাদ ছিল দুর্ধর্ষ ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে অপরাধী চক্রের নিকট হস্তান্তরের জন্য সংঘবদ্ধ হয়েছে।

এর সূত্র ধরে প্রথমে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া এলাকায় গহীন পাহাড়ে দুর্ধর্ষ ডাকাত মোস্তাকের বাড়ি থেকে মোস্তাক, রবি আলম, কাশেম এবং মোস্তাকের স্ত্রী’কে ২টি ওয়ান শুটার গান (এলজি), ৭৭ রাউন্ড গুলি এবং ২৪টি গুলির খোসাসহ গ্রেপ্তার করা হয়।
পরে চক্রটির সদস্য বেলাল টেকনাফ এলাকা থেকে পালিয়ে তার নিজ এলাকা মহেশখালী যাওয়ার সময় রামু উপজেলায় বিজিবির মরিচ্যা চেকপোস্টে গ্রেপ্তার করা হয়।
“ বেলালের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকায় সমুদ্র তীরবর্তী ঝাউবাগানের মধ্যে বালির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১টি বিদেশী জি থ্রি রাইফেল, ১টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। “
পুলিশ সুপার জানান, ডাকাত মোস্তাক একাধিক ডাকাতি, অস্ত্র, মাদক মামলার আসামী এবং তার বিরুদ্ধে ৪টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। অস্ত্র ব্যবসায়ী রবি আলমের বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে। এব্যাপারে উখিয়া ও টেকনাফ থানায় অস্ত্র আইনে নিয়মিত ২টি মামলা রুজু করা হয়েছে। আসামিদের ৫ দিনের  রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অস্ত্র ব্যবসায়ী চক্রের অপর আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বুধবার ভোর ৫ টা থেকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন লাল পাহাড়ে রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আস্তানার সন্ধান পায় র‌্যাব। যেখানে টানা ৬ ঘন্টার অভিযানে অস্ত্র, গ্রেনেড ও রকেট সেলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।


আরো বিভিন্ন বিভাগের খবর