শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র ও গুলিসহ আরসা’র ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশী অভিযানে বেশ কিছু হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র ও গুলিসহ আরসা’র চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।
রোববার বিকাল ৪ টায় রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ ইকবাল।
তিনি জানান, রোববার ভোর রাত ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এস-১/বি-৭ ব্লকের কাঁটাতারের সীমানার বাইরে গঁইয়াম বাগানে অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হল, উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন (২৯), একই ক্যাম্পের এইচ-১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৪ ব্লকের আব্দু সালামের ছেলে সৈয়দুল আমিন (৩০) এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে মো. হারুন (২২)।
গ্রেপ্তাররা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা’র সদস্য ও একাধিক মামলার এজাহারভূক্ত আসামী বলে জানান এপিবিএন এর অধিনায়ক।
মোহাম্মদ ইকবাল বলেন, রোববার ভোর রাতে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে খবরে এপিবিএন পুলিশের একাধিক দল সাড়াশী অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় এপিবিএন সদস্যরা ৪ জন দূর্বৃত্তকে গ্রেপ্তার করতে সক্ষম।
“ পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্য মতে, আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশী চালিয়ে পাওয়া যায় ৪ টি হ্যান্ডগ্রেনেড, দেশিয় তৈরী ৭ টি বন্দুক, চার্জারসহ ২ টি ওয়াকিটকি, ৯ টি গুলি, হ্যান্ডগ্রেনেডে ব্যবহৃত ২ প্যাকেট লোহার বল, ২ টি কিরিচ দা ও কয়েকটি হেলমেট। “
এপিবিএন এর অধিনায়ক জানান, গ্রেপ্তাররা সকলে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা’র সদস্য। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজীসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্টদের আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।


আরো বিভিন্ন বিভাগের খবর