শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গাসহ ২ জনের যাবজ্জীবন

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারে ৮০ হাজার ইয়াবা পাচার ও ২৭ লক্ষ ৭ হাজার নগদ টাকা উদ্ধার মামলায় রোহিঙ্গাসহ ২ জনের যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আসামীদের কাছ থেকে উদ্ধারকৃত নগদ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (৯ জুলাই) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদের আদালত এই রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. বেদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজারের উখিয়া কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত কলিম উল্লাহর ছেলে রোহিঙ্গা নাজমুল হুদা (৩০) ও রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ার ছলিম উল্লাহ মেম্বারের ছেলে মো. শরীফ (৪২)।
রায় ঘোষণার সময় মো. শরীফ আদালতে উপস্থিত ছিলেন, কিন্তু রোহিঙ্গা নাজমুল হুদা পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী একই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান রেজা এবং আসামীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক মামলাটি পরিচালনা করেন।
পিপি অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান বলেন, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর রাতে র‍্যাব-১৫ এর একটি টিম শহরের লিংক রোড এলাকা থেকে দুই মোটরসাইকেল আরোহীকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করে। এ ঘটনায় র‍্যাব-১৫ এর ওয়ারেন্ট অফিসার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। তাদের মধ্যে একজন হাজতে রয়েছেন অপরজন পলাতক। দীর্ঘ মামলার কার্যক্রম শেষে আজ তাদের যাবজ্জীবন সাজা দেন বিজ্ঞ আদালত।


আরো বিভিন্ন বিভাগের খবর