শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

চট্টগ্রামে কোটা আন্দোলনে সংর্ঘষে নিহত ছাত্র আকরামের বাড়ী কক্সবাজারের পেকুয়ায়

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

পেকুয়া প্রতিনিধি ;

সারাদেশে চলমান কোটা আন্দোলনে ছাত্রলীগ আন্দোলনকারীদের সংর্ঘষে হতাহতের ঘটনা ঘটছে।

মঙ্গলবার (১৬ জুলাই) ৩ টার দিকে চট্টগ্রামে মুরাদপুর এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে ওয়াসিম আকরাম (২২) ও পথচারী ফারুক ( ৩২) নামে দুজন নিহত হয়।

নিহত ওয়াসিম আকরামে বাড়ী কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকায়।

নিহত ওয়াসিম আকরাম ওই এলাকার শফিউল আলম ও জোৎসনা আক্তারের ছেলে। ২ ভাই ৩ বোনের মধ্যে ওয়াসিম ২য়।

সে সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চবিদ্যালয়ের ২০১৭ সালের এস এস সি ব্যাচে এবং চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ৩ বর্ষের ছাত্র।

জানা যায়, ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ও পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান,সংর্ঘষের শুরুতে লাঠিসোঁটা নিয়ে হামলা করলেও পরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ শুরু হয়। কয়েকজন অস্ত্রধারীকে গুলি ছুড়তে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এভাবে চলতে থাকে পাল্টাপাল্টি ধাওয়া।

সংঘর্ষ ছড়িয়ে পড়লে নগরের ব্যস্ততম সিডিএ অ্যাভিনিউ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। শিক্ষার্থীদের কয়েকটি অংশ অলিগলিতে ঢুকে পড়লে সেখান থেকেও খুঁজে বের করে হামলা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর