শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে পর্যটন ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

নিউজ রুম / ১৮৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

চলমান সংকট নিরসনের লক্ষ্যে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের সাথে বিশেষ মতবিনিময় করেছেন জেলা প্রশাসন। ব্যবসায়ীরা বলছে, প্রতিদিন গড়ে তাদের ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে পর্যটক না থাকায়। সম্ভাবনাময় এই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহায়তা কামনা করেছেন ব্যবসায়ীরা।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সবাই উপস্থিত ছিলেন, হ্যাচারি এসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার পৌরসভার মেয়র ও দোকান মালিক ফেডারেশনের সভাপতি, মাহবুবুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউর গনি ওসমানী,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবসার, দোকান মালিক ফেডারেশনের নেতা মোস্তাক আহমদ, হোটেল হোটেল জন গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, মহেশখালী পৌরসভার মেয়র মুকসুদ মিয়া, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ডালিম, কক্সবাজার জুনিয়র চেম্বারের সভাপতি সহ অর্ধশত ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক পর্যটন শিল্প সচল রাখার পাশাপাশি ব্যবসায়ীদের এই বিষয়গুলো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করার কথা জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর