শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

গণভবন থেকে লুট করা টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, সেনাবাহিনীকে ফোন

নিউজ রুম / ১৩১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার সরকারি বাসভবন গণভবনে শুরু হয় ভাঙচুর ও লুটপাট। সেদিন গণভবন থেকে একদল ব্যক্তি একটি সিন্দুক লুট করেন। সেই সিন্দুকে থাকা টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে বিষয়টি সেনাবাহিনীকে ফোন করেন। পরে সেনা ও র‌্যাব সদস্যদের একটি টিম গিয়ে নগদ ৮ লাখ টাকাসহ সিন্দুকটি উদ্ধার করেছে।

গতকাল সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে সিন্দুকসহ টাকাগুলো উদ্ধার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, ‘গণভবন থেকে নেওয়া টাকা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলে একজন কল করে টাকা নেওয়ার বিষয়টি আমাদের জানায়। আমাদের টিম গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। তবে ফোন করা ব্যক্তির তথ্যমতে সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল।’

মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিমের দায়িত্বে থাকা ক্যাপ্টেন সাদির বলেন, ‘আমরা ৮ লাখ টাকা উদ্ধার করেছি। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’

সুত্র : দৈনিক আমাদের সময়


আরো বিভিন্ন বিভাগের খবর