শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিউল আলম শফি(৪০) আহত হওয়ার ৮ দিন পর মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ৫ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা সরকারের পতনের পর বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে মহেশখালী পৌরসভার বানিয়ার দোকান এলাকায় তিনি হামলার শিকার হন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ আগস্ট কয়েকজন দূর্বৃত্তের হামলায় শফিউল আলম গুরুত্বর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি আবু বকর নিজদলের স্থানীয় সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে দায়ী করেছেন। তিনি কক্সবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির মবোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
নিহত শফিউল আলম মৃত্যুর আগে দেওয়া অডিও বার্তায় বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে  সাবেক এমপি আলমগীর ফরিদের ভাতিজা মহেশখালী উপজেলা যুবদলের  যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক নাহিদের নেতৃত্বে ৩০জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এ সময় তিনি একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় এক অডিও বার্তায় তার ওপর হামলার বর্ণনা দেন।
উপজেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, সাবেক এমপি আলমগীর ফরিদের ইন্ধনে তাকে খুন করা হয়েছে। এ ঘটনায় তারা আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান।
যোগাযোগ করা হলে সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এ অভিযোগ অস্বীকার করে  বলেন,’আমিও বিষয়টি শুনেছি। দলের একটি অংশ প্রতিহিংসা পরায়ন হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে এসব মিথ্যা অভিযোগ করছেন। ‘#


আরো বিভিন্ন বিভাগের খবর