শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ‘সন্দেহে’ বাড়ি ঘেরাও, সেনাবাহিনীর তল্লাশি

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন’ এমন সংবাদে পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছিলেন স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢোকেন সেনাবাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়িতে আসাদুজ্জামান খান পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করেন। এরপর রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই। পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢোকেন। গভীর রাত পর্যন্ত তারা ভবনের ভেতরে অবস্থান করেন। স্থানীয়রা তখনও ভবনের গেটের বাইরে অবস্থান করেন এবং স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির মালিক প্রথমে বলেছিলেন যে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। তবে সোনাবাহিনী আসলে তাকে নামিয়ে দেবেন। শুরু থেকেই তারা এমনটি বলেছিলেন। কিন্তু পরে কোথাও খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করছেন বাড়ির মালিক। তিনি এক মুখে দুই কথা বলছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা শুরুতেই তল্লাশি করতে চেয়েছিলেন। কিন্তু বাড়ির মালিক দেরি করিয়ে করিয়ে তাকে পালাতে সাহায্য করেছেন।

এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী, পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ মঙ্গলবার এ নির্দেশ দিয়েছে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর