শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

পেকুয়া থেকে নিখোঁজ শিক্ষকের ২দিনেও সন্ধান মেলেনি

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়া থেকে নিখোঁজ হওয়া শিক্ষকের ২ দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি। এ নিয়ে পরিবারের মাঝে বাড়ছে উৎকন্ঠা।
গত ২৮ সেপ্টেম্বর রাত ৯ টায় পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ শিক্ষক মোঃ আরিফ পেকুয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতব্বর পাড়া এলাকার মৃত বজল আহমদের ছেলে পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক।
নিখোঁজ শিক্ষকের ভাই রিয়াদ জানান ,২৮ সেপ্টেম্বর তিনি বাড়ী না ফেরায় রাত ৯ টায় শিক্ষক আরিফের হাতে থাকা মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।এরপর থেকে বিভিন্নভাবে তাঁকে খোঁজ থাকে পরিবারের লোকজন। নিখোঁজের দুই দিন পার হলেও এখনও সন্ধান না পাওয়ায় আতংকে ও উৎকন্ঠায় দিন পার করছেন পরিবার।
গত ২৯ সেপ্টেম্বর নিখোঁজ শিক্ষকের সন্ধান চেয়ে পেকুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবার।
এবিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, শিক্ষক নিখোঁজের কমপ্লেইন পাওয়া সাথে সাথে পুলিশের একটি টিম ভিকটিম উদ্ধারে কাজ করছে। এটি অপহরণ কিংবা অন্য কোন কারণ আছে কিনা পুলিশের তদন্ত চলছে তারই আগে আমাদের কাজ হচ্ছে যত দ্রুত ভিকটিমকে উদ্ধার করা, ভিকটিম উদ্ধারে বিভিন্ন জায়গায় পুলিশের অপারেশন চলমান রয়েছে।
এদিকে নিখোঁজ শিক্ষকের মোবাইল গত ২৪ ঘন্টা খোলা থাকলেও বর্তমানে বন্ধ রয়েছে বলে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর