শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

নিউজ রুম / ১৯৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ কে যৌথ বাহিনী গ্রেফতার করেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজার শহরের গোলদিঘির পাড় এলাকা থেকে সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ কে গ্রেফতার করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনী থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ গত ১৮ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে এবং ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণের সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসানুল্লাহকে গ্রেফতার করে।

পুলিশ ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে যৌথবাহিনী কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর নামে অস্ত্র, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, ভূমি দখল সহ ১০ টি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে।

এহসান উল্লাকে আটকের পর কক্সবাজার সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে ও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এহসান উল্লাহ গত ১৮ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং ০৪ আগস্ট ২৪ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ এর সাথে জড়িত থাকার কথা

জানিয়ে উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  এহসান উল্লাহ, চলমান দুর্গাপূজা উৎসবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং পূজা মণ্ডপ ও পূজারীদের ওপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর