শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

ইকরাম চৌধুরী  :

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে অগ্নিকাণ্ডে আগুনে ১১ টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্হানীয় বাসিন্দা সৈয়দ আকবরের পুত্র আবুল কাশেম লালুর ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। পরে আগুন পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে।

আশপাশের লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ টিম এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এসময়ের মধ্যে প্রায় ১১ টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানিয়েছেন , উলুবনিয়া এলাকায় ১১টি ঘর পুড়ে গেছে । বিষয়টি উর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর