শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কিশোর আটক

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রহমান তারেক :

কক্সবাজারের টেকনাফে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ ওমর ফারুক নামের এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে বিজিবি।
রোববার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আটক ওমর ফারুক টেকনাফ ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-ডি/১ এর নুর বশরের ছেলে।
লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন তথ্যে তল্লাশি অভিযান জোরদার করা হয়। রোববার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি বাস তল্লাশি করা হয়। এসময় সন্দেহভাজন এক কিশোরকে তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তখন ওই কিশোরকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর