শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়া থানা প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার

নিউজ রুম / ২২৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
চকরিয়া থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার (এসপি) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো.হাসানুজ্জামান পিপিএম ।
আজ বুধবার ১৭ আগাষ্ট দুপুরে মাছের পোনা অবমুক্ত করার পরে থানা প্রাঙ্গণে দুটি চাম্পা ফুল গাছের চারাও রোপন করেন তিনি।
এসময় পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান পিপিএম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে চলিত বছরে কোন দিকে যেন একটি জায়গাও খালি না থাকে।যেখানে পুকুর,বদ্ধ জলাশয় রয়েছে।সেখানে মাছ চাষ করুণ,করতে উৎসাহিত করুণ।এছাড়া যেখানে কৃষি কাজ করা সম্ভব,সেখানে কৃষি কাজ করে ফসল ফলান।নিজের আয় বাড়ুন,স্বাবলম্বী হোন।পতিত জমিতে শাকসবজির চাষ করে সবজি উৎপাদন বাড়াতে হবে। দেশের জলাশয় গুলো এক সময় বিভিন্ন প্রজাতির মাছে পরিপূর্ণ ছিল। এখন জলাশয় শুকিয়ে যায় কিংবা সেচ দিয়ে একেবারে সব মাছ ধরা হয় । তারপরেও দেশে মৎস সম্পদে পরিপূর্র্ণতা লাভ করেছে। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ রোপন করুণ।গাছ লাগান জীবন বাচাঁন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী,পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার, থানার অপারেশন অফিসার(এসআই) রাজিব চন্দ্র সরকার, সাংবাদিকসহ থানার বিভিন্ন কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর