শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

ইয়াবাসহ রোহিঙ্গা মাদককারবারীকে আটক করেছে বিজিবি

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা  :
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে ১১ লক্ষাধিক টাকা মূল্যের ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা এক রোহিঙ্গা মাদক কারবার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২ নভেম্বর) রামু ৩০ বিজিবি এই অভিযানে বালুখালী থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আসামি ইমান হোসেনকে (৫৫) আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ নভেম্বর) দুপুরে বিজিবির টহলদল চেকপোস্টে একটি সন্দেহভাজন বাস থামায়। এইসময় বাসের একজন যাত্রী ইমান হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অবৈধ কোনো মালামাল থাকার বিষয়টি অস্বীকার করলেও পরে তল্লাশি করে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত ঈমান হোসেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর শুক্কুরের পুত্র।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃত আসামিকে ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর