শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

মহেশখালীতে গুলিতে চিংড়ি ঘেরের শ্রমিক নিহত

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

রহমান তারেক :

মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে মনির আহমদ (৫৫) নামের চিংড়ি ঘেরের এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাট্টছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির আহমদ (৫৫) ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি চিংড়ি ঘেরটি  দেখার দায়িত্বে ছিলেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, শনিবার দিবাগত রাতে কয়েকজন শ্রমিক চিংড়ি ঘেরে মাছ ধরছিলেন। ওই সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত চিংড়ি ঘেরে হামলা চালায়। তাদের গুলিতে গুরুতর আহত হন মনির আহমেদ। এ সময় দুর্বৃত্তরা বেশ কিছু মাছ লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা আহত মনিরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর