শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাফনদী থেকে ১৫ ডিঙ্গি নৌকা সহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মো : শহীদ :::

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরতে যাওয়া ১৫ টি ডিঙ্গি নৌকা সহ ২০ জেলে ধরে নিয়ে গেছে মিয়ানমারের স্বাধীনতাকামি সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

তিনি জানান, ২ টি ইঞ্চিল চালিত নৌকা এবং ১৩ টি ইঞ্চিল বিহীন নৌকা যোগে মোহনায় মাছ ধরাকালে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি নৌকায়ি এক এবং দুই জন মিলে ছোট্ট জাল নিয়ে এরা মাছ ধরে। আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলার যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে যাওয়া হয়েছে। এদের সকলের বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহাপরীরদ্বীপের জালিয়াপাড়ার।

তবে তিনি সকলের নাম নিশ্চিত করতে পারেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো:আদনান চৌধুরী বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সহ লোকজন জানিয়েছেন। তা সংশ্লিষ্টকে অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর