শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

ভোলায় এক মাদক ব্যবসায়ীকে অস্ত্র সহ আটক করে নৌবাহিনী

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

এ.সি.ডি.অর্জুন :

বাংলাদেশ নৌবাহিনীর ভোলা জেলার অস্থায়ী ক্যাম্প কর্তৃত প্রদত্ব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, মঙ্গলবার(৫ নভেম্বর’২৪) গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে ভোলা জেলার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী হাকিম মাহমুদ’কে অনুসরণ করে তাকে ভোলা সদর উপজেলার রাজাপুর সংলগ্ন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন আলিমাবাদ ইউনিয়ন সড়ক থেকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটকৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গা হতে গাজা, দেশীয় বন্দুক (পাইপ গান), ককটেল, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র ও ০৩ টি মোবাইল সেট জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ও চোরাচালানের সাথে জড়িত। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। উলেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল ও অভিযান চলমান থাকবে বলে জানায় নৌবাহিনী।


আরো বিভিন্ন বিভাগের খবর