শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পুলিশের লুট হওয়া ৬৭ তাজা কার্তুজ পাহাড়ের পাদদেশে উদ্ধার

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রগমান তারেক :
কক্সবাজারের ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোমরিয়া ঘোনার সাতরারা ঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে এসব গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান।
সিসা ও রাবার বুলেট সমৃদ্ধ কার্তুজগুলোর গায়ে বিপি (বাংলাদেশ পুলিশ) লেখা থাকায় এগুলো গত ৫ আগস্ট থানায় লুট হওয়া গোলাবারুদ হতে পারে বলে ধারণা করেছেন তিনি।
ওসি মছিউর জানান, পাহাড়ের পাদদেশে কিছু গোলাবারুদ দেখতে পেয়ে স্থানীয়রা জনপ্রতিনিধিকে অবহিত করেন। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাকিম বিষয়টি পুলিশকে জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
এ সময় একটি পোটলায় ৫১টি সিসা এবং ১৬টি রাবার বুলেটসহ তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম বলেন, সড়কে ছিনতাই ও ডাকাতি কাজে এসব গোলাবারুদ ব্যবহৃত হয়ে থাকতে পারে। পুলিশ চাইলে অপরাধীদের ধরতে সার্বিক সহযোগিতা করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর