শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

মহেশখালী থেকে বিভিন্ন মামলায় নারী সহ ১০ জন গ্রেপ্তার

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

জয়নাল আবেদীন মহেশখালী থেকে :

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ নারীসহ ‌ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে।

বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিদের গ্রেফতার করেছে ।

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার এসআই মহসিন চৌধুরী পিপিএম, এস আই আল আমিন, এসআই ফয়েজুল, এস আই রিটন দাস, এসআই সাজ্জাদ হোসেন, এস আই এম দাদ হোসেন, এএসআই এজাহারের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন স্থান থেকে  নারীসহ বিভিন্ন মামলার  ১০ আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতার কৃতরা হচ্ছেন , মোহাম্মদ সালাউদ্দিন (৩৫), রাজিয়া বেগম (৪৫), হাসান নূর (৩০), মোঃ সুমন (২৬), আব্বাস হোসেন (৪৫), আব্দুর রহিম (৩৫), আইয়ুব ড্রাইভার (৪২), মোহাম্মদ হানিফ (৩০), মোঃ ইসহাক (৪০),ও ফজল আহমদ (৪৫)। গ্রেফতারকৃত আসামিরা সবাই মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার পর, আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর