শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

পেকুয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে বিধবার দোকান দখলের চেষ্টার অভিযোগ

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে আলাউদ্দিন আলালের বিরুদ্ধে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এক বয়োবৃদ্ধার দোকান ভেঙ্গে দিয়ে জবর দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগী বয়োবৃদ্ধা শাকেরা বেগম।
পেকুয়া সদর ইউনিয়নের মরহুম মাওলানা একরামুল হকের বসতবাড়ীতে ২০ নভেম্বর দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বয়োবৃদ্ধা বিধবা শাকেরা বেগম প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন,২০০৪ সালে আকতার আহমদ চৌধুরীর নিকট হতে ১ একর জমি ক্রয় করি। উক্ত জমির জমাভাগ খতিয়ান সৃজিত করে ভোগদখল থাকা অবস্থায় মগনামার আলাউদ্দিন আলালকে ৩ গন্ডা বিক্রি করে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে দখল বুজিয়ে দিয়।
আলাউদ্দিন তার ক্রয়কৃত জায়গায় বাউন্ডারী দিয়ে বসতঘর নির্মাণ করে ভোগদখলে আছেন।
তিনি বলেন,তার কোন ছেলে সন্তান নেই ৬ কন্যা বিয়ে দিয়ে দিয়, পুত্রহীণ একাকি বসবাস করায় অসহায়ত্বের সুযোগ নিয়ে আলাউদ্দিন দাপট খাটিয়ে আমার দোকান ঘর জবর দখলের অপচেষ্টা চালিয়ে তাকে নির্মম নির্যাতন করে আসছে।
তিনি অভিযোগ করে বলেন, আলাউদ্দিন কখনো ইউএনও কখনো এ্যাসিল্যান্ড মহোদয়ের নাম ভাঙ্গিয়ে দোকান ভেঙ্গে দেয়ার হুমকি দেয়, আলাউদ্দিন আমার দোকান ঘর জবর দখলে নিতে স্কেভেটর ভাড়া নিয়ে প্রভাবশালী ও সন্ত্রাসীদের মাধ্যমে প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে।
বয়োবৃদ্ধা বিধবা আরও অভিযোগ করে বলেন,পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চলমান বিচারের তোয়াক্কা না করে আমার দোকান ঘর জবর দখলের হুমকি দিচ্ছে। চিহ্নিত সন্ত্রাসীদের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর মহড়া দেয়ায় তার ভাড়াটিয়া সহ যে কোন সময় যে কোন অনাঙ্ক্ষিত ঘটনার আশংকায় রয়েছেন। তিনি এ বিষয়ে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর